


নীলফামারীর সৈয়দপুর শহরে বিভিন্ন সড়কে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সোয়া এগারটায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দিনাজপুর মোড়ে (মদিনা মোড়) ওই রোড ডিভাইডার উদ্বোধন করা হয়। নীলফামারী – ৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রোড ডিভাইডারের শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলার মো. এরশাদ হোসেন পাপ্পু, ইকু গ্রুপের সিইও মো. ইরফান আলম ইকু, জুলফিকার স্টিলের সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার মো. শহিদ খান নাদিম, ট্রাফিক সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে সেখানে সকলের উপস্থিতিতে এক বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সৈয়দপুর শহরের তীব্র যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপে প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ীভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় জুলফিকার স্টিল ও ওয়ালটনের সৌজন্যে ওই রোড ডিভাইডারগুলো স্থাপন করা হয়েছে। এতে করে ঘিঞ্জি এ শহরে কিছুটা হলেও যানজট সমস্যা নিরসনে ভূমিকা রাখছে স্থাপিত রোড ডিভাইডারগুলো।