1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তথ্য অফিসের উঠান বৈঠক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

নীলফামারীতে তথ্য অফিসের উঠান বৈঠক

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (৪মে) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরত ধুলিয়া চৌধুরী পাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন।

জেলা তথ্য অফিসের ঘোষক সজীব ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য দেন সমাজ সেবক শাহিনুর ইসলাম ও এনামুল ইসলাম। উঠান বৈঠকে প্রান্তিক পর্যায়ে নারীদের শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও যৌতুক বাল্য বিবাহ, শিশু শ্রম, সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এছাড়া মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সন্তানদের মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে মায়েদের নজরদারী করারও আহবান জানানো হয়। জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )