1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে সেন্সর বোর্ডকে ওমর সানীর প্রশ্ন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে সেন্সর বোর্ডকে ওমর সানীর প্রশ্ন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। নির্মাতা হাসান জাহাঙ্গীর ছবিটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওমর সানী। পাশাপাশি তিনি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, অপরাধ করেছ, তার পরেও আবার জোরাজুরি! যাই হোক, আমার বন্ধু মিশা সওদাগর কী বলেন এবং আমার গ্রামের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিও বার্তায় ওমর সানী জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুতে তিনি ইতোমধ্যে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে আবেদন করেছেন এবং বেশিরভাগ মানুষ তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেও তার কোনো আর্থিক দাবি নেই, তবে তার স্ত্রীকে নিয়ে করা মন্তব্যে তিনি কষ্ট পেয়েছেন। তিনি আরও বলেন, মৌসুমী আমার স্ত্রী, আমার পরিবার। তাকে জোর করে কিছু বলানো হয়েছে- এমন অভিযোগ খুবই দুঃখজনক। বিষয়টি ভেবেচিন্তে বলা উচিত।

এদিকে ভিডিওতে সংযুক্ত এক অডিও বার্তায় মিশা সওদাগর জানান, তিনি মৌসুমীর সঙ্গে কথা বলেছেন এবং মৌসুমী এই কাজটিকে সিনেমা হিসেবে করেননি বলে দাবি করেছেন। তার ভাষ্য, এটি প্রথমে একটি সিরিজ বা টেলিফিল্ম ছিলো। পরে সেটিকে সিনেমা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মিশা সওদাগর আরও বলেন, মৌসুমী আমাদের একজন সম্মানিত শিল্পী। তিনি একাধিকবার শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

শেষে ওমর সানী সেন্সর বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, যারা সেন্সর বোর্ডে আছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। নাটকের ক্যামেরায় শুট করা কাজ কীভাবে সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি বোঝার এখতিয়ার কি তাদের নেই?

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )