1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নীলফামারী শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

নীলফামারীতে জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র সমাপণী ও পুরস্কার শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বক্তব্য দেন সমাপনী অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। জেলা পর্যায়ের এই স্পোর্টসয়ে কাবাডি বালকে চ্যাম্পিয়ন নীলফামারী সদর ও বালিকায় নীলফামারী পৌরসভা, ক্রিকেট বালকে চ্যাম্পিয়ন সৈয়দপুর উপজেলা ও বালিকায় নীলফামারী পৌরসভা, ফুটবল বালকে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ উপজেলা ও বালিকায় নীলফামারী সদর উপজেলা এবং দাবা বালকে চ্যাম্পিয়ন নীলফামারী পৌরসভার আবিদ আরাফাত ও বালিকায় চ্যাম্পিয়ন হয় ফাতিহা ইসলাম সুবহা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন তা ক্রীড়াকে সমৃদ্ধ করবে এবং তৃণমুল পর্যায়ে মেধাবী খেলোয়ার খুঁজে বের করে আনতে সহায়ক হবে। ডিসি বলেন, আমি আশা করি আমাদের নীলফামারীর বিজয়ীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ১২ থেকে ১৪বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে এই প্রতিযোগীতা সারা দেশে শুরু হয়েছে। ফুটবল, ক্রিকেট, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট প্রতিযোগীতায় অংশ নেয় কিশোর কিশোরীরা।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা পর্যায়ে চ্যাম্পিয়নরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে। বিজয়ী প্রত্যেককে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও ট্রপি দেয়া হয়। প্রসঙ্গত ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ শ্লোগানে গত ২ মে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )