1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হৃদয়ে সৈয়দপুর সামাজিক সংগঠনের বিভিন্ন কমিটির পরিচিতি সভা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

হৃদয়ে সৈয়দপুর সামাজিক সংগঠনের বিভিন্ন কমিটির পরিচিতি সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরের সামাজিক ও মানবিক কর্মকান্ডে প্রশংসিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর বিভিন্ন পর্যায়ের কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের শেরে বাংলা সড়কে শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি বিকাল চারটায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জোবায়দুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, উপদেষ্টা অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, উপদেষ্টা মো. এরশাদ হোসেন পাপ্পু, উপদেষ্টা মো. সাইদুল হক বাবলু, উপদেষ্টা রবিউল আউয়াল রবি, উপদেষ্টা বুলবুল সরকার, উপদেষ্টা নুর আলম ভরসা, উপদেষ্টা আবিদ হোসেন লাড্ডান, উপদেষ্টা মো. ফিরোজ আহমেদ, উপদেষ্টা আশরাফুল হক লিপটন, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল,উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর শাখার সভাপতি অপু ইমরান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইয়ান প্রমুখ।

পরিচিতি সভায় সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা বলেন, সংগঠনের পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, এটি একজন সদস্যের দায়িত্ব, পরিচয় ও মানবসেবার অঙ্গীকারের প্রতীক। এই পরিচয়পত্রের মাধ্যমে সদস্যদের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের মাঝে সংগঠনের গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধি পাবে।

সংগঠনের কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কমিটির উপদেষ্টা ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হৃদয়ে সৈয়দপুর সংগঠন অতীতের ন্যায় ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। সভায় সংগঠনের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, ভবিষ্যৎ কার্যক্রম ও স্বেচ্ছাসেবী কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা করা হয়। শেষে সংগঠনের সকল সদস্যদের মাঝে স্থায়ী পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সৈয়দপুর কেন্দ্রীয়, উপজেলা, পৌর শাখা এবং উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন শাখার কমিটির নবনির্বাচিত সকল উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )