1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

বলিউড অভিনেত্রী মৌনী রায়ের সংসার ভাঙনের গুঞ্জন ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। এমনকি চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে বলেও দাবি করেন অনেকে। গুঞ্জনের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ার সমাজমাধ্যমে কিছু পরিবর্তন ঘিরে।

মৌনী নিজের প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দেন। পাশাপাশি তিনি আর স্বামীকে সোশ্যালে ফলোও করছেন না। অন্যদিকে সুরজ নাম্বিয়ার নিজের সোশ্যাল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এরপর থেকেই জল্পনা আরো বাড়তে থাকে। এমনকি অভিনেত্রী দিশা পাটানিও নিজের ফলো তালিকা থেকে সুরজকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন নেটিজেনরা।

এরপরই অনেকে ধারণা করতে শুরু করেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই এই দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি সুরজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিচ্ছেদের বিষয়টি তাদের দুজনের কেউই নিশ্চিত করেননি।

তবে এসব গুঞ্জনের মধ্যে অবশেষে মুখ খুলেছেন মৌনী। তিনি বলেন, ‘আমি সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। আমি অনুরোধ করছি মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।’

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি—দুই রীতিতেই বিয়ে হয়েছিল মৌনী ও সুরজের। দীর্ঘদিন ধরেই তাদের সুখী দম্পতি হিসেবে দেখতেন ভক্তরা। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক ভাঙনের গুঞ্জনে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। তবে এই গুঞ্জনের শেষ কোথায়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )