1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রংপুরে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২১ জন দেখেছেন

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ‘সকলের জন্য স্কাউটিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রশিক্ষণ কক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. আখতারুজ্জামান এএলটি।

বাংলাদেশ স্কাউটস রংপুরের উপ-পরিচালক সুধির চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপ-আঞ্চলিক কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মো. খলিলুর রহমান এএলটি। শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন রায় এএলটি। কর্মশালায় স্কাউটিং ও ব্যাডেন পাওয়েল, মৌলিক বিষয়, স্কাউট প্রোগ্রাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করেন ডিআরসি (প্রশিক্ষণ) বিনয় কুমার রায় এএলটি, আঞ্চলিক কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেন চৌধুরী এলটি, ডিআরসি (প্রোগ্রাম) মো. খলিলুর রহমান এএলটি এবং আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন রায় ও দিনাজপুর অঞ্চল সম্পাদক মো. আবু সাঈদ এএলটি।

সভায় নীতি নৈতিকতা, শৃংখলা রক্ষা, মানবিক মুল্যবোধ, পরোপকারী হিসেবে গড়ে তোলাসহ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়াতে সন্তানদের স্কাউটিংয়ে উৎসাহ প্রদান ছাড়াও নিজেকে সম্পৃক্ত করা এবং মুক্ত মহাদল গঠনের পরামর্শ দেন বক্তারা। এতে দিনাজপুর অঞ্চলের আট জেলা থেকে বিভিন্ন শ্রেণি পেশার এক’শ জন অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )