1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’ শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নীলফামারীতে ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’ শুরু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর নীলফামারীতে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিসেবা মেলা’র শুভ সূচনা ঘটে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে জেলা পর্যায়ে কর্মসুচির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলাম ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বুথে উদ্বোধনী দিনে অর্পিত সম্পত্তি লীজ গ্রহিতা দু’জনের মাঝের তাৎক্ষনিক ভাবে লীজ নবায়নের কাগজ পত্র তুলে দেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, অনলাইনে নামজারী, করপ্রদান, লিজমানি প্রদান, ই-পর্চা গ্রহণসহ গণশুনানী, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে সপ্তাহের কর্মসুচিতে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শ্লোগান নিয়ে শুরু হয়েছে এবারের ভূমি সেবা সপ্তাহ। বলেন, জনসচেতনতা সৃষ্টি, সহজ লভ্যতা, স্বচ্ছতা ও রাজস্ব বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি করা হবে সপ্তাহের কর্মসুচিতে। আগামী ২২মে সপ্তাহের আনুষ্ঠানিকতা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )