পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রওশন আরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত রবিবার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি আগাছানাশক কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ডোমারে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করে বিষ বের করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।