মঙ্গলবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া গ্রামে।
গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ লিমন শাহ ওই এলাকার মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও বক্তবের শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত নিয়োজিত আছেন। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ওই এলাকায় মসজিদে ইমামতির পাশাপাশি সকালে শিশুদের মক্তব পড়াতেন। প্রতিদিনের ন্যায় আজকে সকালে শিশুরা মক্তব পড়তে যায়। মক্তব ছুটি হলে ভুক্তভোগী শিশুকে রেখে বাকি সবাইকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ঐ ইমাম । পরে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটি ভয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন তার চিৎকার শুনে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। এবং ঐ ইমাম কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমাম কে গ্রেপ্তার করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক মসজিদের ইমাম কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ নেয়া হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।