1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী টিআইবি-সনাকের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নীলফামারী টিআইবি-সনাকের মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ জন দেখেছেন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নীলফামারীতে মানববন্ধন করেছে টিআইবি-সনাক। রবিবার সকাল দশটার দিকে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম।

বক্তব্য দেন সনাক সদস্য নাসিমা বেগম ও মিজানুর রহমান লিটু, ইয়েস সদস্য ফারজানা আক্তার আরিফা, এসিজি সদস্য নির্মল রায় ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি আকতারুল আলম বলেন, সরকার ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচিতে আমরা সাধুবাদ জানাই একই সাথে পরিবেশ, জলবায়ু ও উন্নয়ন সংশ্লিষ্ঠ সকল কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কর্মসুচি থেকে ১২দফা সুপারিশ তুলে ধরা হয়। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ জানান, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের” দাবিতে টিআইবি ও সনাক কর্তৃক গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )