


নীলফামারীর কিশোরগঞ্জে সিরাজুল ইসলাম সইল্ল্যাহ (৫৩) কেল্লাবাড়ি বলাকা সিনেমা হলের সাসনে সকাল ১১টায় পথচারিতে ব্যাটারি চালিত অটো পিছন হতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন তিনি।
কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের কাটগাড়ি পাইকারপাড়া গ্রামের ছফদ্দি মিয়ার ছেলে সিরাজুল ইসলাম সইল্ল্যাহ বাড়ি হতে কেল্লাবাড়ি বাজার যাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে ব্যাটারি চালিত অটো ধাক্কা দেয় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইউপি সদস্য জিকরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. ইশরাফ সুলতানা নিশ্চিত করেন।