1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জয়ের পাশে আর্ন এন্ড লিভ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জয়ের পাশে আর্ন এন্ড লিভ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২২১ জন দেখেছেন
শিক্ষার্থী জয়ের পাশে আর্ন এন্ড লিভ
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী প্রফরুল ইসলাম জয়কে দেশের অন্যতম লন্ডন ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি’র সার্বিক সহযোগিতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জয়কে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে সোনার বাংলা রেস্টুরেন্টে আর্ন এন্ড লিভ এর ঠাকুরগাঁও জেলা টিম এই অনুদান তোলে দেন আহত শিক্ষার্থী জয়ের হাতে। দেশের এই পরিস্থিতিতে আর্ন এন্ড লিভ এর আর্থিক সহযোগিতা পেয়ে আবেগে আপ্লূত হন জয়। এ সময় তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আর্ন এন্ড লিভ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসিকে সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, আর্ন এন্ড লিভ এর ঠাকুরগাঁও টিমের প্রধান সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন, টিমের সদস্য সাংবাদিক শাহীন আলম, সাংবাদিক রাজু ইসলাম, রাব্বী প্রমূখ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ছোরা গুলিতে গুরুতর আহত হন জয়। এ সময় তার ডান চোখে ছোরা গুলির আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ঢাকায় চোখের চিকিৎসা শেষে নিজ বাড়ীতে আসলে তার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। জয় দেশের মানুষের কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )