


ফুয়েল কার্ডে তেল নিয়ে বেশ স্বস্তিবোধ করছেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার গাড়ী চালকেরা। বেশিষ করে মোটরসাইকেল চালকেরা বেশ স্বস্তিবোধ করছেন। সরকারী পূর্ব ঘোষিত নিয়মনুযায়ী রবিবার রাণীশংকৈল উপজেলার তিনটি তেল পাম্পে পেট্রোল ডিজেল বিতরণ হচ্ছে।
ট্যাগ অফিসারের তত্বাবধানে উপজেলার গোগর আব্দুর রহিম ফিলিং ষ্টেশন,পৌরশহরের জুঁই ফিলিং ষ্টেশন, ও নেকমরদ স্বপন ফিলিং ষ্টেশনে ফুয়েল কার্ড পরির্দশন পূর্বক তেল বিতরণ হচ্ছে। সরেজমিনে দেখা গেছে,গত শনিবারসহ পূর্ব দিনের মত তেল পাম্পে কোন হট্রগোল বা মানুষের জটলা নেয়। মোটরসাইকেল চালকেরা সারিবদ্ধ কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করছে। জুই ফিলিং ষ্টেশনে কথা হয় বলঞ্চা হাই স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সাথে তিনি বলেন, তেল বিতরণ নিয়ম অনেক ভালো।
ব্যাস্ত শ্রেণীর মানুষেরা খুব সহজেই তেল নিতে পারছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক সাধন বসাক বলেন,অনেক স্বস্তি,চাকরিজীবিসহ ব্যাস্ত শ্রেণীর মানুষদের জন্য অনেক ভালো হয়েছে। এই কার্ডের নিয়মটি আরো আগে করা উচিত ছিল। জুই ফিলিং ষ্টেশনের ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে তেল বিতরণ হচ্ছে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে কোন ধরনের বিশৃঙ্খলা নেয়। কোন ধরনের হয়রানী ছাড়াই মানুষ তেল পাওয়ায় । তারা বেশ স্বস্তিবোধ করছে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বারী বলেন,তিনটি পাম্পে তেল বিতরণ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্েযরা তেল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এড়ানোর জন্য দায়িত্ব পালন করছে। কোন ধরনের সমস্যা নেয়। সাধারণ মানুষ নিয়মনুযায়ী তেল পেয়ে বেশ খুশি।