1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান)পরিচালক রেহেনা আকতার।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ রংপুর এর ব্যবস্থাপনায় উপজেলা সমাজ সেবা অফিস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে পরিচালক বলেন, ফলিত পুষ্টি হচ্ছে খাদ্য নির্বাচন, নির্বাচিত খাদ্য বিজ্ঞানসম্মতভাবে রান্না করা এবং বিজ্ঞানসম্মত খাদ্য গ্রহণ করা। তিনি আরো বলেন, খাদ্য তখনই পথ্য হবে যখন আমরা খাদ্যের পুষ্টিমান বজায় রেখে গ্রহণ করব। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করার আহ্বান জানান।

প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পারিবারিক পর্যায়ে প্রতিদিনের খাবার নির্বাচন, নির্বাচিত খাবার রান্নার জন্য প্রস্তুতকরণ, বিজ্ঞানসম্মতভাবে রান্নার কৌশল, পরিবেশন, খাওয়ার কৌশল প্রভৃতি বিষয়ে সচিত্র আলোচনা করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মো. আব্দুল হান্নান, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ প্রমুখ।

প্রশিক্ষণটি পরিচালনা করেন বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জের, রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো: ছাদেকুল ইসলাম উল্লখ্য, বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পারিবারিক সচ্ছলতার জন্য পাইলট প্রকল্প “ফ্যামিলি কার্ড” প্রদানকৃত পরিবারের ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )