1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি হয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার ব্যানারে। বৃহস্পতিবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন হয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা। বক্তব্য দেন ডিমলা উপজেলার শাখা পোস্ট মাস্টার রেজাউল করিম, সৈয়দপুরের শাখা পোস্ট মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার শাখা পোস্ট মাস্টার আনিসুল হক শাহ ও শাখা পোস্ট মাস্টার সৈয়দ ফারুক।

মানববন্ধনে হোসাইন মো. সেলিম রেজা বলেন, তিনগুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এখন আমাদের মূল দাবি। অবিলম্বে সরকার বাহাদুর সারাদেশের ডাক কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করবে। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, শাখা ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা চার হাজার থেকে শুরু করে প্রায় ছয় হাজার টাকা পেয়ে থাকে।

যা বর্তমান সময়ের সাথে কোনোভাবে যায় না। বলেন, আমরা অসহায় হয়ে পড়েছি। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করলেও আমরা অবহেলিত হয়ে আছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে দুই দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )