1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ ডিলার নিয়োগে দীর্ঘ এক বছরের অচলাবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সিন্ডিকেটের প্রভাব মুক্ত হয়ে লটারির মাধ্যমে স্বচ্ছ নিয়োগের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আবেদনকারীরা। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন ডিলার পদের সকল আবেদনকারীগণ। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বক্তব্যে বলেন, এখানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে বিরাজ করছে চরম উত্তেজনা। নিয়ম অনুযায়ী আবেদন জমা পড়ার পর প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি নিয়োগ প্রক্রিয়া।

অভিযোগ উঠেছে, একটি শক্তিশালী দুর্নীতিবাজ সিন্ডিকেট এবং খাদ্য অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আটকে আছে এই জনগুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। আমরা বিধি মোতাবেক আবেদন করেছিলাম। ২১০ জনকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়েছিল। কিন্তু গত এক বছর ধরে একটি অসাধু চক্র ব্যক্তিগত সুবিধার জন্য এই নিয়োগ আটকে রেখেছে। আমরা চাই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কিশোরগঞ্জেও কার্যকর হোক।”

গনঅধিকার পরিষদের জেলা সভাপতি বলেন পর্দার আড়ালে গোপনে কোনো ‘পকেট লিস্ট’ তৈরির পাঁয়তারা চলছে। আর এই শঙ্কা থেকেই বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশ’ ভুক্তভোগী। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা সরাসরি হুঁশিয়ারি দেন, কোনো ধরনের অস্বচ্ছ তালিকা কিশোরগঞ্জের মানুষ মেনে নেবে না। আহসান হাবিব ময়না বলেন, কোন আইনে এক বছর ধরে নিয়োগ ঝুলে আছে আমরা জানতে চাই? যদি স্বচ্ছতা বজায় রাখতে চান, তবে পাবলিক স্টেডিয়ামে লটারির মাধ্যমে নিয়োগ দিন।

যদি গোপনে কোনো তালিকা করা হয়, তবে রাস্তা অবরোধ, হরতালসহ কিশোরগঞ্জ উপজেলা অচল করে দেওয়া হবে।” বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। বর্তমান ইউএনও তাদের আশ্বস্ত করেছেন যে, বিধি মোতাবেক এবং স্বচ্ছতার মাধ্যমেই ডিলার নিয়োগ সম্পন্ন করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি, আশ্বাস নয় বরং দ্রুত বাস্তবায়ন এবং লটারির মাধ্যমেই চূড়ান্ত স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

কিশোরগঞ্জের সাধারণ মানুষের এখন একটাই চাওয়া, কোনো সিন্ডিকেটের পকেটে নয় বরং যোগ্য এবং প্রকৃত ডিলাররা যেন জনগণের সেবা করার সুযোগ পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )