শুক্রবার সকালে তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত পাঞ্জরভাঙ্গা এলাকায় চলমান নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি মধুপুর ইউনিয়নের চর হয়বৎ খাঁ ইপিজেড এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। এ সময় জীবা আমিনা খাতুন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষি উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় অর্থনীতি এবং মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।”
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।