জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় তিনজন যাত্রী পরিচয়ে রাশেদের অটোভ্যান ভাড়া করে ধাপেরহাট থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়| একপর্যায়ে উক্ত নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ওই তিন ছিনতাইকারী তাকে জবাই করে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলায়| রাশেদ বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত গভীর ভাবে জখম হয়| এ সময় রাশেদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ছিনতাইকারীরা অটোভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়|
পরে স্থানীয়রা গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়|
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|