1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

আয়েশা যে ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যায়, এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে আটক করেছে পুলিশ। আরেকটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশ জোর করে আয়েশাকে ভ্যানে তুলছেন, এমন একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

আয়েশা লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।’

আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানান অভিনেত্রী। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আটক নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছেন বলে জানান আয়েশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )