1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বঙ্গভবনে আজই শেষ দিন হতে পারে রাষ্ট্রপতির | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বঙ্গভবনে আজই শেষ দিন হতে পারে রাষ্ট্রপতির

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন। বঙ্গভবনের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের কথা জানানো হয়েছে। বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে সামনে রেখে অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তাদের ভাষ্য, শুক্রবার দুপুরে পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হতে পারে।

এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রও জানিয়েছে, দলের উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

এ কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ওই বছরের ২৪ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্বে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। পরে সংবিধান অনুযায়ী তার কাছেই শপথ নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপি সরকারও তাঁর কাছেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )