1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মাসুম গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ডোমারে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মাসুম গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২ জন দেখেছেন
নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তারা।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যদের দাবি, ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল ব্যক্তি এসে তাকে বাসা থেকে নিয়ে যায়।
মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম জানান, রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েজন এসে ইউনিয়ন পরিষদ থেকে মাসুমকে নিয়ে যায়। মাসুমের বিরুদ্ধে থাকা সব মামলায় সে জামিনে ছিল। এরপরও কেন তাকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানে না পরিবার।”
এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ডোমার থানা পুলিশও তার গ্রেফতারের বিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে।  তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, কারা তাকে আটক করেছে বা কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি
গ্রেফতার মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডোমার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
নীলফামারী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় মাসুম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )