1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থী সফলভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা, সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষায় আরও অগ্রগতি এবং দেশ-জাতির কল্যাণে নিজেদের নিবেদিত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের হাফেজ হওয়া একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম বড় অর্জন। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন আনসারী, হাফেজ মাওলানা মো. আবু রায়হান, ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ, সহকারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎অনুষ্ঠানের শেষপর্বে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দ্বীনের খেদমতে কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )