1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৩ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৩ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ জন দেখেছেন

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন-৬.০ এর জাতীয় পর্বে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দেশের ১৭টি অঞ্চলের ২৮টি জেলা থেকে আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা চার শতাধিক প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রতিষ্ঠানটির ১৩ জন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছে।

সম্প্রতি জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও গ্লোবাল ইনোভেশন এন্ড লিডারশিপ সেন্টার আয়োজিত এ সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ এর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাজারাম পাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পর্ব বিজয়ী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজেররওই ১৩ জন কৃতি শিক্ষার্থী আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইন্দোনেশিয়ার বালিতে প্রায় ১২ দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিডারশিপ এন্ড সাসটেউনেবলসিটি ও গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম অন এডুকেশন লিডারশিপ-২০২৬ এ বাংলাদেশ জাতীয় দলের হয়ে লাল সবুজের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরবে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি এর দূরদর্শী দিকনির্দেশনা, সামগ্রিক গাইডলাইন ও অকৃত্রিম পৃষ্ঠপোষকতা এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি,জি এর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধান এই আন্তর্জাতিক সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে।

জাতীয় পর্বের তীব্র প্রতিযোগিতায় ইংলিশ এন্ড লিডারশিপ অলিম্পিয়াড এ একজন দ্বিতীয় রানার আপ (স্কলারশীপ) ও তিন জন বিশেষ প্রশংসাসূচক পুরস্কার, পোস্টার প্রেজেন্টেটারে তিনজন দ্বিতীয় রানার আপ (স্কলারশীপ) এবং স্পেলিং বিতে ছয় জন বিশেষ প্রশংসাসূচক পুরস্কার পেয়ে প্রতিষ্ঠানের মোট ১৩ শিক্ষার্থী বালির আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবার কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ইন্দোনেশিয়ার বালির বৈশ্বিক মঞ্চে শিক্ষার্থীদের চূড়ান্ত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )