স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবী পূজা অনুষ্ঠানে মনসা গানের আসর বসে সেসময় সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানো অবস্থায় স্থানীয় বিজয় রায়ের হাতে সাপ কামড় দেয়।
মাত্রাতিরক্ত ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ কামড় দিলে তীব্র ব্যথা অনুভব করে। অবস্থা আশংকা জনক মনে হওয়ায় স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি আব্দুর গফুর বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।