1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলা থানার ছাদের পলেস্তারা খসে এএসআই আহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ডিমলা থানার ছাদের পলেস্তারা খসে এএসআই আহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ জন দেখেছেন

নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দায়িত্বরত মসলিম উদ্দিন নামের এক এএসআই আহত হয়েছেন।এ ঘটনায় থানার ডিউটি অফিসারের কক্ষে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ছাদের  একটি অংশের পলেস্তারা খুলে ডিউটি অফিসার এএসআই মো. মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে।এতে ওই এএসআই কিছুটা আহত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় হঠাৎ  রুমের ছাদের পলেস্তারার একটি অংশ খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। আমার আগে যারা এখানে ওসির দায়িত্বে ছিলেন তারা নতুন ভবনের চাহিদা পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )