1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে মদ্য পানে স্ত্রীকে নির্যাতন প্রতিবাদ করায় ভাতিজার হাতে চাচা খুন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে মদ্য পানে স্ত্রীকে নির্যাতন প্রতিবাদ করায় ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন

বাংলাদেশে বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া বন্ধে নতুন আইন প্রনয়ন হলেও এখন ঘুম থেকে চোখ খুললেই শোনা যায় মাদক জুয়া ধর্ষণ খুন চাঁদাবাজীর প্রভাব বেড়েই চলছে। তারই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গভীর রাতে মদ খেয়ে ভাতিজা বাসায় ফিরে স্ত্রীর সাথে শারীরিক নির্যাতন করায় পাশের বাড়ির চাচা সুশীল গীর (শিয়াল গীর) ঘুম ভেঙে যাওয়ায় প্রতিবাদ করায় ভাতিজার আঘাতে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু হয়েছে।

গত রবিবার (১৬ আগস্ট) বিকেলের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু সুশীল গীর (শিয়াল গীর) কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসী পাড়া গ্রামের মৃত্যু হাবু গীরের ছেলে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্যামল রায়ের ছেলে আকাশ রায়ের সাথে সুশীল গীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল এবং ক্ষতি করার জন্য সুযোগ খুজেছিল এমতাবস্থায় গত ৮/৮/২৬ ইং তারিখে শ্যামল রায়ের ছেলে আকাশ রায়, মৃত তান্নি রায়ের ছেলে শ্যামল রায়, শ্যামল রায়ের স্ত্রী ববিতা রানী রায় ও আকাশ রায়ের স্ত্রী জুই রাণী গীরসহ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে হামলা করলে গুরুতর আহত হন সুশীল গীর।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ই আগষ্ট রবিবার বিকেলে মারা যান। এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, ওই ঘটনায় আহত বৃদ্ধ চিকিৎসাধী অবস্থায় মারা গিয়েছে এবং থানায় হত্যা মামলাও হয়েছে মামলা নং ১৩/২৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )