এর আগে গত বুধবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দোহল পাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হন।তিনি একই গ্রামের হালিমের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে আরমান নিখোঁজ হন।পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুরের ডুবুরি দলকে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করেও পানি ঘোলা ও তীব্র স্রোতের কারণে ওই যুবকের সন্ধান না পেয়েই উদ্ধার অভিযান সমাপ্ত করে ফিরে যান।পরে শুক্রবার বিকেলে ভাটিতে স্থানীয়রা ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পরিবার স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশরাফুল ইসলাম বলেন,পরিবারসহ কারো কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।