1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ৭৫টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সৈয়দপুরে ৭৫টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২২৫ জন দেখেছেন
৭৫টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে

এবারে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৭৫টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। গত ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার ছিল মহাসপ্তমী। ওইদিন সনাতন ধর্মাবলম্বীরা আরতি পূজা অর্চনা করে। মন্ডপ মন্ডপে চলে জমজমাট আয়োজন। বিতরণ করা হয় প্রসাদ। আজ শুক্রবার মহাঅষ্টমী। পাঁচ দিনব্যাপী উৎসবের এ আমেজ শেষ হবে আগামি ১৩ অক্টোবর।

 

 

ওইদিন বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের দুর্গাপূজা। এবারে উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপ স্থাপন করা হয়েছে শহীদ তুলশীরাম সড়কে(টিআর রোড)। এছাড়াও প্রতিটি পূজামন্ডপে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। রঙিন আলোর ঝলকানিতে গোটা এলাকা আলোকিত হয়ে উঠেছে। মন্ডপ এলাকায় বসেছে হরেক রকমের খেলনা ও মিস্টির দোকান। উপজেলা উপজেলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এবার সৈয়দপুর উপজেলার ৭৫টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে। এ সবের মধ্যে উপজেলার কামারপুকুরে ৭ টি, কাশিরাম বেলপুকুরে ৯ টি, বাঙ্গালীপুরে ১০টি, বোতলাগাড়ীতে ২৭টি খাতামধুপুর ইউনিয়নে ৬ টি এবং পৌর এলাকায় ১৬ টি পূজামন্ডপ রয়েছে।

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. নুর বানু আখতার জানান, এ সব পুজা মন্ডপে ১৩ জন প্লাটুন কমান্ডার, ৬২ জন সহকারি প্লাটুন কমান্ডারসহ ৩২৬ জন পুরুষ ও ১৫০ জন নারী আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এসব মণ্ডপে লোক সমাগম এবং গুরুত্ব অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ২ মহিলাসহ ৮ জন আনসার ও ভিডিপি সদস্য, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ২ মহিলাসহ ৬ জন এবং সাধারণ পুজামন্ডপে মহিলাসহ ৫ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে।

 

এসব মণ্ডপে নিরাপত্তা প্রদানে অধিক গুরুত্বপূর্ণ পূজামন্ডপে পুলিশ নিয়োজিত রাখাসহ পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টীমও টহল দিচ্ছে পুজা মন্ডপগুলোতে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি জানান, দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণ করতে তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আর এ সব মন্ডপে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সহায়তার জন্য ৭৫টি সাড়ে ৩৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )