1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্ত্রী-সন্তান নেই, রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন? | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তান নেই, রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ জন দেখেছেন
রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন?

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে দেশটি শোকে স্তব্ধ। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন টাটার প্রস্থান শুধু এক অধ্যায়ের সমাপ্তি নয় বরং এ শিল্পগোষ্ঠীর নেতৃত্ব নিয়ে বড় প্রশ্নও সামনে এনেছে। কে হবেন প্রায় ৪ হাজার কোটি রুপির বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী?

রতন টাটা অবিবাহিত ছিলেন। তাই তার চলে যাওয়ার পর এখন চারিদিকে জল্পনা, টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ দায়িত্বভার কার হাতে যাচ্ছে। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে বেশ কয়েকটি নাম ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে।

নোয়েল টাটা

নোয়েল টাটা, রতন টাটার সৎ ভাই নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। বর্তমানে তিনি টাটা গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত নোয়েল টাটাই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।

নেভিল টাটা

নোয়েল টাটার ছোট ছেলে নেভিল টাটার বয়স মাত্র ৩২, কিন্তু তিনি ইতোমধ্যেই টাটা গোষ্ঠীর অন্তর্গত ট্রেন্ট লিমিটেডের অধীনে স্টার বাজারের দায়িত্ব পালন করছেন। তারুণ্যের উদ্যম ও আধুনিক দৃষ্টিভঙ্গি তাকে টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।

লিয়া টাটা

নোয়েল টাটার মেয়ে লিয়া টাটা (৩৯) টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টরকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বে তাজ হোটেলের অভাবনীয় সাফল্য এবং হসপিটালিটি সেক্টরের প্রবল বিকাশ তাকে রতন টাটার অন্যতম সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তুলে ধরছে।

মায়া টাটা

টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ হিসেবে আলোচনায় রয়েছে নোয়েল টাটার আরেক কন্যা মায়া টাটার নামও। ৩৪ বছর বয়সী মায়া টাটা গোষ্ঠীর ডিজিটাল সেক্টরে বিপ্লব এনেছেন, বিশেষ করে তার নেতৃত্বে লঞ্চ হওয়া টাটা নিউ অ্যাপ টাটার ডিজিটাল সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )