1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ৬জন, বিজিবি | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ৬জন, বিজিবি

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৭২ জন দেখেছেন
অবৈধ পথে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া সীমান্ত এলাকায় ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬) ও ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।
জানা যায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছে। এ ঘটনায় দালাল চক্রকে আটকের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৪৯ এর ২০ সাব পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সংবাদে ঘাগড়া বিওপির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত। এর মাঝে সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। একই সাথে দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )