1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বর্ণের দামে এক লাখ ৪০ হাজার ছাড়াল, আজ হতে কার্যকর | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

স্বর্ণের দামে এক লাখ ৪০ হাজার ছাড়াল, আজ হতে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ জন দেখেছেন
স্বর্ণের দামে এক লাখ ৪০ হাজার ছাড়াল

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম, গড়েছে নতুন রেকর্ড। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, যা আগামীকাল রোববার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

 

 

শনিবার (১৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হবে।

এর আগে, সবশেষ গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানোর পর দাম কমানো হয়। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৬ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )