1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে জরিমানা ১ লাখ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে জরিমানা ১ লাখ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ জন দেখেছেন
অবৈধ বালু উত্তোলনে জরিমানা ১ লাখ

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার আলমবিদিতর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

 

জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকানপাড়া এলাকায় রবিবার (২০ অক্টোবর) সকালে ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের মৃত আনসার আলী ছেলে আনোয়ারুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে আনোয়ারুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,পাইকান পাড়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ( রবিবার) সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )