1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যে শর্তে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ জন দেখেছেন
বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আসছে আগামী ১ নভেম্বর। এরই মধ্যে ছবিটির দর্শকদের জন্য এল সুখবর। ভারতে মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশে ও মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’। 

তবে বেশ কিছু শর্তে দেশে আনা হচ্ছে ছবিটি। জানা গেছে, ‘রাত জাগা ফুল’ নামে বাংলাদেশি ছবির বিনিময়ে আনা হচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’। বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে।

এই পরিবেশক আরও প্রত্যাশা করে জানান, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ব্লকবাস্টার ভুলভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান,  রাজেশ শর্মা, প্রান্তিকা দাস ও কাঞ্চন মল্লিক। এদিকে ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত ছবি ‘রাত জাগা ফুল’। অভিনয়ে ছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )