1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২১৯ জন দেখেছেন
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানো, সর্বত্র রেশনিং চালু, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার করে রোডম্যাপ ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।

 

প্রথমে ১নং রেল গেইট একটি বিক্ষোভ মিছিল রেব করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে তারা।বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

 

বক্তারা বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনের নাভিশ্বাসের দেখা দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী তিন মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমর্জ্জিত হয়েছে। বক্তারা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )