1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

তারাগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ জন দেখেছেন
জাতীয় সমবায় দিবস পালিত

সারাদেশের ন্যায় ‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন, র‌্যালি শেষে জাতীয় সমবায় দিবস ৫৩ তম অনুষ্ঠিত হয়।

 

শনিবার (২ নভেম্বর) উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুবেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন সরকার, বৈষম্য আন্দোলনের ছাত্র সমন্বয়ক আল আমিন আকাশ, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন আফান, প্রয়াস সমবায় সমিতির পরিচালক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বিবিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, সমবায়ের মাধ্যমে আমরা স্বাবলম্বী হয়ে নিজেকে দেশ ও দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। পুরো উপজেলায় সকল সমিতির সমন্বয়ে সেলিং সেন্টারের ব্যবস্থা করা হবে। মানুষের তরতাঁজা ফলমূল সবজি সেই বাজারে সরাসরি ভোক্তারা কিনতে পারবেন। এতে উভয়ে উপকৃত হবেন। তবেই সমবায়িদের ন্যায্যতা ফিরে পাবেন।


শুধু চাকুরির মাধ্যমে নয়, সমবায়ের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে । সমিতির কর্যক্রমে শ্রেষ্ঠত্ব অবদান রাখায় বণিক সমবায় সমিতি, মৎসজীবি সমবায় সমিতি, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের মাঝে উপহার সামগ্রী দেন সমবায় কর্মকর্তা শারমিন আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )