


রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালীর বামনদীঘিতে বাস চাকায় পৃষ্ঠ হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় রংপুরের তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কে বামনদীঘি বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডের দিকে ব্যাটারি চালিত রিকশা ভ্যান নিয়ে যাচ্ছিলেন রেজাউল। এমন সময় রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মুন্না পরিবহন নামের বাসটি মহাসড়কে রেজাউলের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিঁটকে পড়লে সড়কেই রিকশা চালক রেজাউল গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর পাটোয়ারি পাড়া গ্রামের আবু বক্করের ছেলে নিহত রেজাউল করিম (৩০)। আহত মোজাহারুল ইসলাম (৪৫) রংপুর জেলার পশুরাম থানার পশুর হাট বসপাড়া গ্রামের তবির উদ্দিনের ছেলে। ঘটনার পরেই স্থানীয় জনতা ঘাতক বাসকে আটক করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে দেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান সন্ধ্যায় বলেন, বামনদীঘি বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। ঘাতক গাড়িটি থঅনা হেফাজতে রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।