1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে আজ আসছেন জামায়াতে ইসলামীর আমীর | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নীলফামারীতে আজ আসছেন জামায়াতে ইসলামীর আমীর

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ জন দেখেছেন
আজ আসছেন জামায়াতের আমীর

শুক্রবার নীলফামারী আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। নীলফামারী বড় মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। ২০০৭ সালের পর এই প্রথম জামায়াতের প্রকাশ্য রাজনৈতিক কর্মসুচি অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীতে শুক্রবার।

 

জামায়াতের আমীরের সফর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সাবেক জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ ও জেলা সেক্রেটারী আন্তাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক খায়রুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল জানান, দশটি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হবে শুক্রবার। শুধু জামায়াতের কর্মীনয় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন অনুষ্ঠানে। বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ শুরু করেছে। যারই অংশ এই কর্মীসভা। সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )