1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে চালু হয়েছে বিনা লাভের দোকান  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে চালু হয়েছে বিনা লাভের দোকান 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০০ জন দেখেছেন
কুড়িগ্রামে বিনা লাভের সবজি বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। কাঁচা বাজারের উর্ধগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা।
কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে  সপ্তাহে তিন দিন (রোববার, মঙ্গলবার, শুক্রবার ও বৃহস্পতিবার) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।
এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতি পিচ ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতিপিচ ৩৫ টাকা,ফুলকপি প্রতিপিচ ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা, ও মুলা ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।
পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। বাজার করলে এখান থেকেই এখন বাজার করবো।
আলমগীর হোসেন,আব্দুর রশিদ রনি ও ফয়সাল নামের শিক্ষার্থীরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি রয়েছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি। যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।
কৃড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )