1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে পালিত হলো দৈনিক সকালের বানী প্রতিষ্ঠাবার্ষিকী  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

পাটগ্রামে পালিত হলো দৈনিক সকালের বানী প্রতিষ্ঠাবার্ষিকী 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৮ জন দেখেছেন
দৈনিক সকালের বানী প্রতিষ্ঠাবার্ষিকী 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাম দৈনিক সকালের বানী পত্রিকা ২য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালীয়ানা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সকালের বানী পত্রিকায় পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মিঠু মুরাদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি, ইফতেখার আহমেদ, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান বাবুল, সাবেক সভাপতি শফিউল আলম বাবু।

আলোচনা সভায় অতিথির বক্তব্য ইফতেখার আহমেদ বলেন, গত ০১ বছর আগে বহুল প্রচারিত দৈনিক সকালের বানী পত্রিকাটি সুনামের সাথে প্রকাশ করে উত্তর অঞ্চলে সুনাম কুড়িয়েছেন। পত্রিকাটি তার নিজস্ব ভাব ভাষায় খেটে খাওয়া মেহনতি মানুষদের সুখ দুঃখের কথা এবং অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন। পত্রিকাটি কোন দলের পক্ষে ছিলেন না, ছিলেন নিরপেক্ষ ভাবে।
তিনি আরো বলেন, নিরপেক্ষভাবে পত্রিকাটি তার চলার গতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দৈনিক সকালের বানী পত্রিকাটি ২০২৩ সালে প্রকাশনা শুরু করে ২০২৪ সালে ২য় বর্ষে পদার্পন করে। দৈনিক সকালের বাণী তার নিজ গতিতে গ্রাম বাংলার মানুষের কাছে পরিচিতি হয়েছেন। আগামীতে দৈনিক সকালের বাণী পত্রিকাটি আরো অগ্রযাত্রা অব্যাহত থাক এই কামনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিম, জুনায়েদ হাসান রাকিব, এম এ কামাল, মামুন, মোকসেদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )