


বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনায় ফাস্ট ফুড,অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি কারনে ডায়াবেটিস হয়। আইডিএফ ডায়াবেটিস এটলাস ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যায় ২০২১ সালে ৫৩.৭ কোটি মানুষ ( প্রতি ১০ জনে ১ জন ) ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪.৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮.৩ কোটিতে পৌছানোর আশংকা রয়েছে। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ২৪ কোটি মানুষ ( প্রতি ২ জনে ১ জন ) জানেননা, তারা ডায়াবেটিসে আক্রান্ত বলে তথ্য উপস্থাপন করেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর প্রতিষ্ঠাতা সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের অর্থ সম্পাদক সলেমান আলী, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: অপু রায় সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।