1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উপদেষ্টায় বিতর্কিত লোক নিয়োগ হলে ছাত্ররা নয় জনগণও সমুচিত জবাব দিবে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

উপদেষ্টায় বিতর্কিত লোক নিয়োগ হলে ছাত্ররা নয় জনগণও সমুচিত জবাব দিবে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৫ জন দেখেছেন
ছাত্ররা নয় জনগণও সমুচিত জবাব দিবে

উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোক নিয়োগ দিলে শুধু ছাত্ররাই নয় জনগণও এর সমুচিত জবাব দিবে। স্বৈরাচার সরকারের সময়ে দোসরের ভূমিকায় থাকা লোকজন পরিসরে জায়গা পেলে এর ফল ভালো হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

দুপুরে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি’র পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথা জানান তিনি। একই সাথে বিপ্লব পরবর্তী পরিবর্তনমুখী মানুষগুলোকে দীর্ঘ সময় ভোট বিমুখ করে না রাখার আহ্বানও তার।

বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তার কর্মী বাহিনী অনলাইনে অপ-তৎপরতা চালানোর চেষ্টায় লিপ্ত। এসব না করে জনগনের কাছে আওয়ামী লীগ কর্মীদের ক্ষমা চাওয়ার কথা বলেন বিএনপি’র এই নেতা।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়তে চায়। আমরা বিএনপি তাদের স্বাগত জানাই। তবে চট করে আসলে প্রচলিত আইনে ন্যায় সঙ্গতভাবে বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান তিনি। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগরে আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সবার বক্তব্যে ওঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )