1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বর্ণাঢ্য আয়োজনে সকালের বাণীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে সকালের বাণীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৮৮ জন দেখেছেন
সকালের বাণীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক সকালের বাণীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে সকালের বাণীর দ্বিতীয় বর্ষে পদাপর্ণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুটি পর্বে দিনব্যাপি সম্মেলনের প্রথম পর্বে ছিল ‘সংবাদের মানোন্নয়ন ও প্রযুক্তির ব্যবহারে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার। দ্বিতীয় পর্বে প্রতিনিধিদের সমস্যা ও সম্ভাবনার গল্প শোনা, বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা প্রদান, সকল প্রতিনিধি ও কর্মীকে স্মারক, আইডি কার্ডসহ উপহার দেওয়া হয়।

 

সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, দৈনিক সমকালের উত্তরাঞ্চলের জেষ্ঠ্য প্রতিবেদক লিমন বাসার। সম্মানিত অতিথি ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি ও সকালের বাণী পাঠক ফোরামের উপদেষ্টা স্বপন চৌধুরী ও সংগঠক সাইদুল ইসলাম সাথী।

সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলী বলেছেন, দশের লাঠি একের বোঝা। আপনারা সবাই আছেন বলে আমি আছি, সকালের বাণী এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পথচলা সম্ভব নয়। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ দিয়ে আপনারা সহযোগিতা করলে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারবো। আমরা চাই সংবাদের প্রভাবে সমাজে পরিবর্তন আসুন সত্য সুন্দরের বাতাস লাগুক। সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা আরো বাড়ুক। সত্য, বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ এবং সাংবাদিকতাই যে কোন পত্রিকার মানদণ্ড, এটিই একটি পত্রিকাকে এগিয়ে রাখতে পারে।

 

তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের ঘটনার বাইরে রিপোর্টাররা যেটা অনুসন্ধান করবে সেটা পাঠকের আগ্রহে থাকে। আমরা বেশি বেশি অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করতে চাই। আমরা চাই গতানুগতিক রিপোর্টের পাশাপাশি অনুসন্ধানী সংবাদও হোক। বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। ইতোমধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সরকার মুক্তগণমাধ্যম চর্চায় বিশ্বাসী। যারা এতদিন সংবাদ ও সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন তাদের সেই আইন অকার্যকর হতে যাচ্ছে। এটা ভালো আইন ছিল না। সংবাদকর্মীরা এই আইনের বিপক্ষে আন্দোলন সংগ্রামও করেছে। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব বলেই সেই আইনের মারপ্যাচ থেকে সাংবাদিকেরা মুক্ত হতে যাচ্ছেন। এটা আমাদের সবার জন্য স্বস্তির সংবাদ।

 

সংবাদের খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান। তিনি সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশ ও সমাজে এর প্রভাব বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। সংবাদের মূল ভিত্তি ও ব্যাকরণ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতির পাশাপাশি সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক সাংবাদিকতায় বিষয়কগুলো স্পষ্ট হয়ে ওঠে।

দৈনিক সমকালের উত্তরাঞ্চলের জেষ্ঠ্য প্রতিবেদক লিমন বাসার আঞ্চলিক সংবাদকে কিভাবে জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমে শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করা যায় তার কৌশল নিয়ে আলোচনা করেন। অনুসন্ধানী সংবাদের ক্ষেত্রে তিনি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মাঠ পর্যায়ে নিবিড়ভাবে লেগে থেকে তথ্য উপাত্ত্ব সংগ্রহ করে তা বন্তুনিষ্ঠভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরা যায় তার দিকনির্দেশনা দেন। এসব আলোচনা করতে গিয়ে তিনি নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। কোন কোন বিষয়ে কিভাবে সংবাদ সংগ্রহ করলে সমাজে তার ইতিবাচক প্রভাব পরে তা নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। তিনি গোপন তথ্য সংগ্রহের ক্ষেত্রে সহায়ক উপকরণগুলো প্রতিনিধিদের সামনে তুলে ধরেন এবং এর ব্যবহার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহারে সাংবাদিকতার মানোন্নয়ন কিভাবে করা সম্ভব, সেই দিক নিয়েও আলোচনা করেন।

সকালের বাণী পাঠক ফোরামের উপদেষ্টা স্বপন চৌধুরী প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সংবাদ পাঠানোর ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। গুরুত্বপূর্ণ সংবাদগুলো যেন বাদ না পরে সেদিকে খেয়াল রাখবেন। এমন সংবাদ পাঠাবেন যেন আপনার সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্ব পায়। নিজেকে একজন সংবাদকর্মি হিসেবে পরিচয় দিবেন। সব সংবাদ মাধ্যমেই এক। জাতীয় বা স্থানীয় বলে কোন সংবাদ মাধ্যমকে আলাদা করার সুযোগ নাই।

প্রতিনিধি সম্মেলনে বার্তা সম্পাদক এস এম ইকবাল সুমন বলেন, সত্য, সততা ও সমৃদ্ধির দৈনিক হিসেবে সকালের বাণী এক বছরে যা অর্জন করেছে, তার সবটুকুই সম্ভব হয়েছে প্রতিনিধিদের কারণে। নিজের পেশাগত দায়িত্বের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বাড়াতে হবে। নিজের মধ্যে জবাবদিহিতা থাকলে সংবাদের ক্ষেত্রেও তা নিশ্চিত করা সম্ভব।

 

সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নির্বাহী সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, বিজ্ঞাপন ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার ও অনলাইন ইনচার্জ বিপ্লব হোসেন অপু, স্টাফ রিপোর্টার ও মাল্টিমিডিয়া ইনচার্জ একেএম সুমন, স্টাফ রিপোর্টার সেলিম সরকার, সাহিত্য পাতার বিভাগীয় সম্পাদক জাকির আহমদ, কম্পিউটার ইনচার্জ ও গ্রাফিক্স ডিজাইনার ফারুক হোসেন ফিরোজ, শামসুল ইসলাম বুলবুল, সার্কুলেশন ব্যবস্থাপক স্বপন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে ৫ জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন, শ্রেষ্ঠ প্রতিনিধি রবিউল আলম বিপ্লব (পীরগাছা), সেরা প্রতিনিধি শাহাদত হোসেন মিশুক (গাইবান্ধা), সর্বোচ্চ সংবাদ প্রেরক তোফাজ্জল হোসেন লুতু (সৈয়দপুর), শ্রেষ্ঠ চিত্রসাংবাদিক শাকিল হাসান ও খোরশেদ আলম খোকন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )