1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আইনজীবী হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

আইনজীবী হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন
চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ঈমান আকিদা রক্ষা কমিটির আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে চৌরঙ্গী মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ের জেলা ঈমান আকিদা রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক লিয়াকত আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ইসকন ১৯৬৬ সালে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছে। তারা সাড়া বিশ্বে উগ্রবাদিতা ছড়িয়ে দিচ্ছে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করছে করবে। কিন্তু ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না। তারা সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন। ধর্মের নামে তারা জঙ্গিবাদ উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে। এ কারণেই তারা পরিকল্পিতভাবে আইনজীবী আলিফকে হত্যা করেছে। অবিলম্বে আলিফ হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ হয়ে আছে। অবিলম্বে বাংলাদেশেও জঙ্গি  সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলে ইসকনকে প্রতিহত করা হবে। তাদের প্রত্যেক সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )