1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত 

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নাজমুল ইসলাম (৩০) নামের মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রংপুর জলঢাকা মহাসড়কে কিশোরগঞ্জ ফয়সাল পের্ট্রলপাম্প এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মুয়াজ্জিন উপজেলার বড়ভিটা ইউনিয়নের দলবাড়ি গ্রামের মৃত্যু জমসের আলির ছেলে।তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির সরকারি জীপ গাড়ীতে করে রংপুরে মিটিংয়ের উদ্দেশ্য যাচ্ছিলেন। ওই সময় ফয়সাল পেট্রোলপাম্পের সামনে মুয়াজ্জিন নাজমুল ইসলামের মোটরসাইকেলের সাথে জীপ গাড়ীটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।
এবিষয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে মৃত্যু ব্যাক্তির পরিবারের সাথে কথা বলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করায় তাদের কোন আপত্তি না থাকায় দীর্ঘদিনে যে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন সেই এলাকার লোকজন জানাযার জন্য মৃত্যু ব্যাক্তির লাশ নিয়ে চলে যান।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফন কাজের জন্য নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )