মঙ্গলবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৫ টি হুইল চেয়ার এবং পাঁচটি ট্রাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: মো: গওসল আযম, থেরাপি সহকারী রাজীব আহমেদ ও আব্বাস আলী প্রমূখ।