1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ জন আহত ২০ জন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বীরগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ জন আহত ২০ জন 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ জন দেখেছেন

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের যদুর মোড় নামক স্থানে ট্রাক ও বাসের সংঘর্ষের তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের বীরগঞ্জ  উপজেলার  যদুর মোর নামক স্থানে হেরিটেজ স্লিপার কোচ এবং ধান বোঝাই  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে।

 

সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেন।  বীরগঞ্জ ঠাকুরগাঁ ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানার পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। ঘটনায় নিহতরা বাসের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) এবং একই জেলার আহম্মেদ নগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলাম ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও  রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার একটি যাত্রীবাহী বাস  বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও একযাত্রীসহ তিন জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন যাত্রী।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )