“প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আহ্বায়ক কমিটির উদ্যোগে খানসামা উপজেলায় শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি (শনিবার) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী,গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাব। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরবেলা খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়াড়া গ্রামে।
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দিনাজপুরের খানসামায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের মাদার দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর বিভাগীয় জামায়াতের অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা
দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে আগাম আলুচাষ করে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কৃষকরা। মাঠজুড়ে ফলন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ফলে লোকসানের শঙ্কা আর ভবিষ্যৎ দুশ্চিন্তায় দিন কাটছে উপজেলার শত শত
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে দিনাজপুরের খানসামা উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের খানসামা আবারও উত্তাল হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বীর যোদ্ধা শহিদ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে তীব্র ক্ষোভ ও উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদের
দিনাজপুরের খানসামা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির ঘটনায় যাদের নাম বারবার আলোচিত হচ্ছে, যাদের ঘিরে রয়েছে শক্তিশালী প্রভাব ও ক্ষমতার বলয়—তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অথচ