রাশিয়ার বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারক একটি কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে। দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। রাশিয়ার গ্লোরিয়া জিনস নামের ওই
মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ১১০ জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ
ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া। শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে টিকাটি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদামাধ্যম রেডিও রোশিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে মজুত অবস্থায় মিলেছে ২৬ টন স্বর্ণ। বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের মূল্য কম করে হলেও ২২০ কোটি ডলার। ব্যাংকে বিদেশি মুদ্রার পরিমাণ অবশ্য একেবারেই কম— মাত্র ২০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বর্তমানে মজুত রয়েছে কেন্দ্রীয়
ইউরোপে প্রতি চারজনে অন্তত একজন কর্মী অভিবাসী বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠেছে। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিবাসীরা। সোমবার প্রকাশিত জাতিসংঘের এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রতি
মরু আবহাওয়ার দেশ সৌদির মতো অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার অবস্থায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যের অপর দেশ কুয়েতও। বছরের অধিকাংশ সময় যে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া থাকে, সেখানে বর্তমানে কুয়েতের তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার কুয়েতের আবহাওয়া দপ্তরের
ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে নভেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় এক তৃতীয়াংশ কমেছে। ভারতের সরকারি এক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে বলে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া নিয়ে
অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে। সামাজিক
দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক
ফের পাঁচ ডিগ্রির নিচে নেমে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির দিনের সকালেও শীতে কার্যত কাঁপছে শহরটি। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। গত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে