ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। দিনটি উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে, গত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। ভাষণে তিনি বলেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র দুর্বৃত্তের গুলিতে আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অপরাহ্নে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময়সূচি নিয়ে জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা
ভোটের লড়াইয়ে পেশিশক্তি আর টাকার খেলার চিরচেনা সংস্কৃতি ভাঙতে ‘শাপলাকলি’ প্রতীকে এবার নতুন রাজনৈতিক সমীকরণের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারাই নন বরং বড় দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের ভিড়িয়ে একটি ‘বিকল্প রাজনৈতিক শক্তি’ গঠনের
ভারতকে উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া প্রহসনমূলক নির্বাচন নিয়ে ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। সেই ভারতের নসিয়ত অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রহণযোগ্য
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের দূতকে তলব করা হয়। দিল্লির এক
সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি